Thursday, August 13, 2026
বাড়ি জাতীয় লাদাখের লেহ-তে মাঝারি তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৫.৫

লাদাখের লেহ-তে মাঝারি তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৫.৫

লাদাখের লেহ-তে মাঝারি তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৫.৫

লেহ, ১৩ আগস্ট (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ। বৃহস্পতিবার সকালে লেহ-তে ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সকাল ৬.০৫ মিনিট নাগাদ লেহ-তে ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। মাঝারি তীব্রতার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। কার্গিল থেকে ৩০২ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম এবং শ্রীনগর থেকে ৩১৩ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha