নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): বিরোধীদের তুমুল হইহট্টগোলে শুক্রবারও বিঘ্নিত হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ২০ জুলাই সিজেপি-র ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের নিন্দা করে এদিন লোকসভা ও রাজ্যসভায় হইহট্টগোল করেন বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আগামী ৩ আগস্ট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।
এদিকে,
লোকসভায় এদিনই পাস হয়েছে জন্ম-মৃত্যু সংশোধনী বিল। প্রথমবার মুলতবির পর দুপুর ১২টায় লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে,
‘সংবিধান
(১৩০তম সংশোধনী)
বিল ২০২৫’,
‘জম্মু ও কাশ্মীর পুনর্গঠন
(সংশোধনী)
বিল ২০২৫’
এবং
‘কেন্দ্রশাসিত অঞ্চল সরকার
(সংশোধনী)
বিল ২০২৫’-এর ওপর যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত করার প্রস্তাবটি অনুমোদন করা হয়।
এরপর প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া
‘জন্ম ও মৃত্যু নিবন্ধন
(সংশোধনী)
বিল,
২০২৬’
বিবেচনার ও পাসের জন্য উত্থাপন করেন। বিরোধীদের হট্টগোলের মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিলটি পেশ করেন। কোনও রকম আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি কক্ষে পাস হয়ে যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান