নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): তিব্বতি আধ্যাত্মিক গুরু দালাই লামাকে সোমবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়ে তিনি দালাই লামার শান্তি, সম্প্রীতি ও বৈশ্বিক কল্যাণের বার্তার উচ্চ প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর তাঁর উত্তম স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তাঁর নৈতিক এবং আধ্যাত্মিক নেতৃত্ব বিশ্বজুড়ে মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “পরম পূজনীয় দালাই লামাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। শান্তি ও সম্প্রীতির তাঁর বার্তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর নৈতিক ও আধ্যাত্মিক শক্তি এবং বৈশ্বিক কল্যাণের প্রতি তাঁর প্রতিশ্রুতি অত্যন্ত প্রশংসনীয়। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।”

