বালোত্রা, ৪ জুলাই (হি.স.): নাগরিক সর্বোপরি, এটাই বিজেপির মন্ত্র, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজস্থানের বালোত্রায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “যুদ্ধ চলাকালীনই ভারত ৪০টিরও বেশি দেশ থেকে জ্বালানি আমদানি শুরু করে। ভারত বিশ্বকে এই স্পষ্ট বার্তা দিয়েছিল, জাতীয় স্বার্থ এবং নাগরিকদের স্বার্থই আমাদের কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ‘নাগরিক দেব ভব’—এটাই আমাদের মূলমন্ত্র।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “এখন আমি ১৪০ কোটি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাঁদের ধন্যবাদ জানাই। এই কঠিন সময়ে যেভাবে তাঁরা দেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন তার জন্য। যারা গুজব, ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছিল, দেশবাসী যেভাবে তাদের মোকাবিলা করেছেন তার জন্য। দেশে অস্থিতিশীলতা ছড়ানোর ষড়যন্ত্র যেভাবে তাঁরা ব্যর্থ করে দিয়েছেন তার জন্য। সেই
বিশ্বাসের ওপর ভরসা করেই দেশ এগিয়ে যেতে পেরেছে।”

