Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয়  বিজয়নের বাড়ির বাইরে ধুন্ধুমার, বিক্ষোভের মধ্যে বেরিয়ে এল ইডি

 বিজয়নের বাড়ির বাইরে ধুন্ধুমার, বিক্ষোভের মধ্যে বেরিয়ে এল ইডি

 বিজয়নের বাড়ির বাইরে ধুন্ধুমার, বিক্ষোভের মধ্যে বেরিয়ে এল ইডি

তিরুঅনন্তপুরম, ২৭ মে (হি.স.): কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি-র তল্লাশিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বুধবার সকাল থেকে পিনারাই বিজয়নের বাড়ি-সহ কেরলমের ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রের খবর, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলার তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়। বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকে।

উল্লেখ্য, পিনারাই বিজয়নের কন্যা বীণা থাইক্কান্দিয়িলের সংস্থা এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড এই আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে হওয়া মামলার জেরেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের বাড়ি-সহ ১০টি জায়গায় চলে তল্লাশি।

এই তল্লাশি অভিযানকে ঘিরেই ধুন্ধুমার। পরিস্থিতি তৈরি হয়। তিরুবনন্তপুরমে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের বাসভবনের বাইরে হট্টগোল হয়। ইডি-র গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। ১৮২ কোটি টাকার অর্থ পাচার মামলায় তল্লাশি অভিযান শেষে পিনারাই বিজয়নের বাসভবন থেকে বেরোনোর সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি টিম হামলার শিকার হয়। ইডি কর্তারা নিরাপদে তাদের আঞ্চলিক কার্যালয়ে পৌঁছলেও, অভিযানে ব্যবহৃত যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইডি জানিয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha