Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় হাই কোর্টে আপাতত রক্ষাকবচ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হাই কোর্টে আপাতত রক্ষাকবচ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হাই কোর্টে আপাতত রক্ষাকবচ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ মে (হি.স.): হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত অভিষেক বন্দোপাধ্যায়কে রক্ষাকবচ দিলো কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ৩১ জুলাই পর্যন্ত এই রক্ষাকবচ থাকবে। তবে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুলিশ নোটিস পাঠালে হাজিরা দিতে হবে। হাই কোর্টের অনুমতি ব্যতীত অভিষেক বিদেশে যেতে পারবেন না। কোর্টের পর্যবেক্ষণ, এক জন সাংসদ এবং একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের কাছ থেকে এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha