বাড়িজাতীয়ভারতীয় সশস্ত্র বাহিনীর পরাক্রমের ওপর আলোকপাত করে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন...

ভারতীয় সশস্ত্র বাহিনীর পরাক্রমের ওপর আলোকপাত করে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ মে (হি.স.): ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও কর্তব্যের ওপর আলোকপাত করে শুক্রবার একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় ভারতীয় সশস্ত্র বাহিনীর শৌর্য ও পরাক্রম প্রত্যেক নাগরিককে গর্বিত করে। দেশমাতৃকার জন্য তাঁদের সর্বস্ব পণ করা মানসিকতা সকলকে অনুপ্রাণিত করে।”

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেছেন-

স্বধর্মমপি চবেক্ষ্যা ন বিকমপিতুমর্হসি

ধর্ম্যাদ্ধি যুদ্দচ্ছ্রেয়ো’ন্যাতক্ষত্রিয়স্য ন বিদ্যাতে

অর্থাৎ, যখন কেউ নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হয়, তখন তার মনে কোনও প্রকার দ্বিধা বা ভয় থাকা উচিত নয়, কারণ ন্যায়ের বেদিতে ধর্ম ও সম্মান রক্ষার জন্য যে সংগ্রাম করা হয়, তা-ই একজন যোদ্ধার জন্য আত্মকল্যাণের সর্বোৎকৃষ্ট ও গৌরবময় পথ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য