Sunday, September 27, 2026
বাড়ি জাতীয় চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা শমীক ভট্টাচার্যর

চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা শমীক ভট্টাচার্যর

চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা শমীক ভট্টাচার্যর

উত্তর ২৪ পরগনা, ৭ মে (হি.স.): শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বারাসত মেডিক্যাল কলেজে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরে শমীক বলেন, ভারতের যে প্রান্তে যত অনুপ্রবেশ ঘটেছে, তার কেন্দ্রবিন্দু এই বারাসত-মধ্যমগ্রাম অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলে। জাল আধার কার্ড, ভোটার কার্ড সংগ্রহ করে অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে পড়ছে।

তিনি এও বলেন, একটা সরকারের বদল ঘটলে পরিস্থিতি উত্তপ্ত থাকে। আমরা বলেছিলাম, পুলিশকে কড়া অবস্থান নিতে। কোনও প্রতিহিংসার রাজনীতি যাতে না হয়, সে কথা মনে করিয়ে দিচ্ছিলাম। কিন্তু এটা কী হচ্ছে? আমাদের তিন জন কর্মী খুন হলেন। যাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, প্রাক্তন সেনাকর্মী, তাঁকে নৃশংস ভাবে হত্যা করা হল। কী ভাবছে, আমাদের ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে কেউ যদি ভাবে পদাঘাত করবে, ভুল করছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha