বাড়িজাতীয়ক্যানিংয়ে ও পানিহাটিতে আক্রান্ত বিজেপি কর্মীরা

ক্যানিংয়ে ও পানিহাটিতে আক্রান্ত বিজেপি কর্মীরা

দক্ষিণ ২৪ পরগনা, ৭ মে (হি.স.): ভোট পরবর্তী সন্ত্রাসে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। বুধবার রাতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। জখম বিজেপি কর্মীদের ক্যানিং হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিজেপির তরফে জানা গেছে, তৃণমূলের দুষ্কৃতীরা গেরুয়া আবির মেখে ও বিজেপির পতাকা নিয়ে বহু জায়গায় হামলা চালাচ্ছে। অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতারা।

এদিকে, বোমার আঘাতে আহত হলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বুধবার রাতে বোমাবাজির ঘটনাটি ঘটেছে পানিহাটিতে। জানা যাচ্ছে, পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন বিজেপির কর্মী, সমর্থকেরা। অভিযোগ, বাইকে চেপে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কর্মীদের পা লক্ষ্য করে বোমা ছোড়ে। ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন। তাঁরা হলেন মুরলি শেখ, ওমপ্রকাশ মাহাতো, অমিত সাউ, সুরেন্দ্র তিওয়ারি, রাকেশ গোস্বামী, শুভব্রত বসু। সকলেই কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য