Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় যুদ্ধ আবহে গ্যাস সংকট নিয়ে শুক্রে জরুরি বৈঠক মোদির, ডাক পেলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী

যুদ্ধ আবহে গ্যাস সংকট নিয়ে শুক্রে জরুরি বৈঠক মোদির, ডাক পেলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী

যুদ্ধ আবহে গ্যাস সংকট নিয়ে শুক্রে জরুরি বৈঠক মোদির, ডাক পেলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৬মার্চ : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি একমাস গড়াতে চলেছে। ইরান-ইজরায়েলের যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এখনও দেশে জ্বালানি তেল, এলপিজি গ্যাসের সংকট পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে কোন রাজ্যের তৈলভাণ্ডার, গ্যাস মজুত কতটা, তা খতিয়ে দেখতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বৃহস্পতিবার একথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

ভোটমুখী ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের বদলে মুখ্যসচিবরা মোদির বৈঠকে যোগ দেবেন বলে খবর।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha