Monday, August 10, 2026
বাড়ি জাতীয় ফুজাইরাহ-দিল্লি-মুম্বই রুটে বিশেষ উড়ান, ঘোষণা স্পাইসজেটের

ফুজাইরাহ-দিল্লি-মুম্বই রুটে বিশেষ উড়ান, ঘোষণা স্পাইসজেটের

ফুজাইরাহ-দিল্লি-মুম্বই রুটে বিশেষ উড়ান, ঘোষণা স্পাইসজেটের

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির আবহে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ উড়ান চালুর ঘোষণা করেছে স্পাইসজেট। ৩ মার্চ থেকে এই বিশেষ পরিষেবা চালু হয়েছে।

মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-র ফুজাইরাহ থেকে ভারতের একাধিক শহরে মোট চারটি বিশেষ উড়ান পরিচালিত হচ্ছে। এর মধ্যে দুটি উড়ান মুম্বইয়ের উদ্দেশে। এছাড়া ফুজাইরাহ থেকে দিল্লি, মুম্বই ও কোচির সঙ্গে সংযোগ রক্ষায় অতিরিক্ত উড়ান পরিচালনার পরিকল্পনাও করা হয়েছে।

স্পাইসজেট জানিয়েছে, ৪ মার্চ থেকে ফুজাইরাহ-দিল্লি ও ফুজাইরাহ-মুম্বই রুটে নির্ধারিত পরিষেবাও পুনরায় চালু করা হবে। পাশাপাশি যাত্রী চাহিদা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আরও বিশেষ উড়ান পরিচালনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার জেরে একাধিক আকাশপথ বন্ধ বা আংশিক বিধিনিষেধ জারি হওয়ায় বিমান চলাচলে প্রভাব পড়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha