Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় খামেনেইয়ের মৃত্যুতে ক্ষুব্ধ শিয়া মুসলিমরা, বিক্ষোভ প্রদর্শন কাশ্মীরে

খামেনেইয়ের মৃত্যুতে ক্ষুব্ধ শিয়া মুসলিমরা, বিক্ষোভ প্রদর্শন কাশ্মীরে

খামেনেইয়ের মৃত্যুতে ক্ষুব্ধ শিয়া মুসলিমরা, বিক্ষোভ প্রদর্শন কাশ্মীরে

শ্রীনগর, ১ মার্চ (হি.স.): ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়লেন জম্মু ও কাশ্মীরের শিয়া মুসলিমরা। রবিবার সকালে শ্রীনগরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মারা গিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই, এই হত্যার প্রতিবাদে এদিন শ্রীনগরে কাশ্মীরি শিয়া মুসলমানরা বিক্ষোভ প্রদর্শন করেন।

আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবি নিয়ে রাস্তায় নেমে পড়েন তাঁরা। আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন হাজার হাজার শিয়া মুসলিমরা। একজন বিক্ষোভকারী বলছেন, "আমাদের প্রিয় নেতা আলি খামেনেইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে এই শোক মিছিল শান্তিপূর্ণভাবে চলছে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha