Thursday, February 5, 2026
বাড়িজাতীয়হায়দরাবাদে রাস্তার নাম বদলে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার প্রস্তাব! কংগ্রেস সরকারের সিদ্ধান্তে...

হায়দরাবাদে রাস্তার নাম বদলে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার প্রস্তাব! কংগ্রেস সরকারের সিদ্ধান্তে মুখ খুলল বিজেপি

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৮ ডিসেম্বর : সিদ্ধান্ত নিয়েছে তেলঙ্গানার কংগ্রেস সরকার। হায়দরাবাদের এক রাস্তার নাম বদলে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার কথা ভাবা হয়েছে। আর এই সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই নানা মহলে শুরু হয়েছে বিতর্ক।

তেলঙ্গানা সরকারের সিদ্ধান্ত, হায়দরাবাদের যে রাস্তায় মার্কিন কনস্যুলেট জেনারেল ভবন রয়েছে, সেটির নাম রাখা হোক বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামে। এ বিষয়ে খুব শীঘ্রই ভারতের বিদেশ মন্ত্রক এবং মার্কিন দূতাবাসকে চিঠি দিতে চলেছে সে রাজ্যের সরকার। দু’তরফে সবুজ সঙ্কেত মিললেই ওই রাস্তার নাম বদলে হয়ে যাবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’! উল্লেখ্য, আর কিছু দিন পরেই ‘তেলঙ্গানা রাইসিং গ্লোবাল সামিট’ অনুষ্ঠিত হতে চলেছে। ফলে অনেকেই মনে করছেন, তার আগে আন্তর্জাতিক স্তরে মনোযোগ আকর্ষণ করতেই এ হেন পদক্ষেপ করছে তেলঙ্গানা সরকার।

চলতি বছরের শুরুতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত সম্মেলন (ইউএসআইএসপিএফ)-এ ভাষণ দিতে গিয়ে প্রস্তাব রেখেছিলেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নামকরণ করা হোক। এ বার বাস্তবেও সেই পথেই হাঁটলেন রেবন্ত। তবে ট্রাম্প একা নন, আরও নানা বিশিষ্ট ব্যক্তি এবং আন্তর্জাতিক সংস্থাকে সম্মান জানাতে বেশ কয়েকটি রাস্তার নাম বদলে ফেলার কথা ভাবছে তেলঙ্গানা সরকার। যেমন, হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তা রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম রাখা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে। রাভিরিয়ালা ইন্টারচেঞ্জের নাম ইতিমধ্যেই ‘টাটা ইন্টারচেঞ্জ’ হিসাবে মনোনীত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন নামকরা তথ্যপ্রযুক্তি সংস্থার নামে হায়দরাবাদের কয়েকটি রাস্তার নাম রাখার কথা ভাবছে তেলঙ্গানা সরকার। ইতিমধ্যেই কয়েকটি সড়ক এবং এলাকার নাম ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফ্‌ট রোড’ এবং ‘উইপ্রো জংশন’ করার প্রস্তাব এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য