Thursday, August 27, 2026
বাড়ি জাতীয় দেশজুড়ে নাশকতার ছক বানচাল! গুজরাট এটিএসের জালে সন্দেহভাজন তিন জঙ্গি

দেশজুড়ে নাশকতার ছক বানচাল! গুজরাট এটিএসের জালে সন্দেহভাজন তিন জঙ্গি

দেশজুড়ে নাশকতার ছক বানচাল! গুজরাট এটিএসের জালে সন্দেহভাজন তিন জঙ্গি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ নভেম্বর : বড় সাফল্য গুজরাট এটিএসের। গুজরাটে ধৃত সন্দেহভাজন তিন জঙ্গি। দীর্ঘ একবছরের বেশি সময় ধরে ধৃত তিনজনের উপর নজর রাখা হচ্ছিল। আজ রবিবার অস্ত্র সরবরাহের সময় হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করে গুজরাট এটিএসের আধিকারিকরা। জানা গিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ছক ছিল ধৃতদের। কিন্তু সেই ছক এদিন বানচাল করে দেন তদন্তকারীরা। এটিএসের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইএসের সঙ্গে যোগ রয়েছে। একাধিক মডিউলের সঙ্গে যুক্ত ধৃতরা। ইতিমধ্যে ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দেশের কোন কোন জায়গায় নাশকতার ছক ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা। আরেকজনের বাড়ি হায়দরাবাদে। সবারই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। সূত্রের দাবি, দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ধৃত তিনজনই গোয়েন্দা সংস্থার রেডারে ছিল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha