স্যন্দন ডিজিটেল ডেস্ক ০১ অক্টোবর । । এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৮৩ বছর বয়সি প্রবীণ রাজনীতিককে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জ্বরে ভুগছেন খড়্গে। পায়েও ব্যথা অনুভব করছেন তিনি।
কবে থেকে তিনি জ্বরে ভুগছেন, তা এখনও জানা যায়নি। দলের তরফেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কংগ্রেসের এক নেতা পিটিআই-কে জানান, হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন খড়্গে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার কোনও কারণে নেই বলেই আশ্বস্ত করেছেন কংগ্রেসের ওই নেতা।
গত ২৪ সেপ্টেম্বর বিহারের পটনায় কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সমিতির বৈঠক ছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন খড়্গে। পরে গত সোমবারও দলের তরফে খড়্গের অক্টোবরের কর্মসূচির বিষয়ে ঘোষণা করা হয়। আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমায় একটি জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে তাঁর। এরই মধ্যে বুধবার সকালে তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। জ্বর এবং পায়ে ব্যথা নিয়ে মঙ্গলবার রাত থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান