Thursday, July 30, 2026
বাড়ি জাতীয় সংবিধানই দেশের রক্ষাকবচ, ‘নেপালের অবস্থা দেখুন’, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

সংবিধানই দেশের রক্ষাকবচ, ‘নেপালের অবস্থা দেখুন’, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

সংবিধানই দেশের রক্ষাকবচ, ‘নেপালের অবস্থা দেখুন’, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।। নেপালে দুর্নীতি এবং সোশাল মিডিয়া ইস্যুতে জেন জি-র আন্দোলনে পতন হয়েছে কেপি শর্মা ওলি সরকারের। রক্তক্ষয়ী আন্দোলনে মৃত্যু হয়েছে ২২ জনের। এরপর তৈরি হয়েছে অরাজক পরিস্থিতির। সরকারি, বেসরকারি ভবন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানদের বাসভবনে আগুন দিয়েছে জনতা। এমনকী পুড়িয়ে মারা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে। জেল ভেঙে পালাচ্ছে কয়েদিরা। বুধবার একটি মামলায় অস্থির নেপালের প্রসঙ্গ টেনে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতির বেঞ্চের মন্তব্য, “প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে দেখুন। আমাদের সংবিধানের জন্য আমরা গর্বিত।” কোন মামলায় এই মন্তব্য করল আদালত?

গত ১২ এপ্রিল শীর্ষ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপালদের জন্য বিল অনুমোদনের জন্য দিনক্ষণ নির্দিষ্ট করা হয়। বুধবার ওই মামলার শুনানিতে ভারতীয় সংবিধানের শক্তির কথা উল্লেখ করা হল। স্পষ্ট করা হল, রাষ্ট্রপ্রধানদের ঊর্ধ্বে জনস্বার্থ। সেই কারণেই সংবিধানের রক্ষাকবচ। প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, “আমাদের সংবিধানের জন্য আমরা গর্বিত।” তিনি আরও বলেন, “…তাকিয়ে দেখুন আমাদের প্রতিবেশী দেশে কী চলছে। নেপাল, আমরা দেখছি।” হিমালয়ের দেশে দুর্নীতি বিরোধী আন্দোলনে গত আটচল্লিশ ঘণ্টার পরিস্থিতির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। মনে করিয়ে দেন, বাংলাদেশেও এক ঘটনা দেখা গিয়েছিল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha