Monday, July 27, 2026
বাড়ি জাতীয় পিস্তল নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ, রাজস্থান প্রাণ গেল ৫ বছরের শিশুর

পিস্তল নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ, রাজস্থান প্রাণ গেল ৫ বছরের শিশুর

পিস্তল নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ, রাজস্থান প্রাণ গেল ৫ বছরের শিশুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক ০৯ সেপ্টেম্বর  :-  রাজস্থানের কোটপুটিল জেলায় মর্মান্তিক ঘটনা। পিস্তল নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ দেয় পাঁচ বছরের শিশু। মাথায় গুলি লাগে তার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে খুদের। প্রশ্ন উঠছে, বাড়িতে বন্দুক কোথা থেকে এল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বিরাটনগর এলাকার চিতাউলি কা বর্দা গ্রামের। গুলিবিদ্ধ হয়েছে মৃত্যু হয়েছে পাঁচ বছরে দেবাংশুর। বাড়িতে একটি বাক্সের মধ্যে ছিল দেশি বন্দুক। খেলতে খেলতে সেটির ট্রিগারে চাপ দেয় খুদে। তখনই মাথায় লাগে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

ঘটনার সময় বাড়িতে ছিল না দেবাংশুর মা-বাবা। প্রতিবেশীরা গুলির শব্দ পেয়ে ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শিশুটি। তারাই মা-বাবা এবং পুলিশকে খবর দেয়। দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান