Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় আকাশ আনন্দকে দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ করলেন পিসি মায়াবতী

আকাশ আনন্দকে দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ করলেন পিসি মায়াবতী

আকাশ আনন্দকে দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ করলেন পিসি মায়াবতী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ আগস্ট : ভাইপোতেই আস্থা। আকাশ আনন্দকে বিএসপির ন্যাশনাল কনভেনর করলেন দলের সুপ্রিমো মায়াবতী। খাতায়কলমে বিএসপির দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। সে অর্থে দেখতে গেলে ভাইপোকে দলের সেকেন্ড ইন কম্যান্ড করে দিলেন মায়াবতী।

বিএসপির উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি বিশ্বনাথ পাল মায়াবতীর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। অবশ্য মায়াবতীর আকাশকে দলের গুরুত্বপূর্ণ পদে আনা বা রাতারাতি তাঁকে ছেঁটে ফেলা নতুন কিছু নয়। এর আগে একাধিকবার দলের গুরুত্বপূর্ণ পদে তাঁকে এনে আবার পরে ছাঁটাই করা হয়েছে। তবে দলের একাংশের মত, এবার আর বেহেনজি তেমন কিছু করবেন না। দলের দৈনদশা ঘোচাতে তরুণ আকাশের উপরই ভরসা রাখছেন তিনি। আকাশকে দলের ন্যশনাল কনভেনর করার অর্থ, আগামী দিনে তিনিই যে মায়াবতীর উত্তরসূরি হবেন সেটাও স্পষ্ট হয়ে গেল।

গত বছরের শেষের দিকেই বিএসপিতে লং জাম্প দেন তিরিশের কোঠায় পা রাখা আকাশ। ডিসেম্বর মাসে এক দলীয় বৈঠকে মায়াবতী ঘোষণা করেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো। বিএসপি সুপ্রিমো হিসাবে তাঁর উত্তরসূরি যে ভাইপো আকাশ আনন্দই হতে চলেছেন সেটাও বুঝিয়ে দেন মায়াবতী। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেন বেহেনজি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha