Wednesday, July 29, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বাস দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানরা! আগুনে পুড়ে মৃত অন্তত ৭১

বাস দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানরা! আগুনে পুড়ে মৃত অন্তত ৭১

বাস দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানরা! আগুনে পুড়ে মৃত অন্তত ৭১

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ অগস্ট : ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে। অন্তত ৭১ জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তাঁদের মধ্যে ১৭টি শিশুও ছিল। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে যাচ্ছিলেন। আচমকাই ঘটে গেল এমন দুর্ঘটনা।

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনা। সেখানকার পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলেই দাবি। দুর্ঘটনার কারণ হিসেবে ‘চালকের অসাবধানতা’র কথা বলা হয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কীভাবে বাসটিতে দাউদাউ আগুন ধরে গিয়েছিল।

হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র মহম্মদ ইউসুফ জাইদি জানাচ্ছেন, বাসে থাকা সমস্ত যাত্রীই পরিযায়ী। তাঁরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন। ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে গেল দুর্ঘটনা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেদেশে থাকা আট লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে। যাঁদের মধ্যে সংখ্যাগুরুই আফগানিস্তানি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha