Monday, August 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নিখোঁজ রুশ বিমানও দুর্ঘটনার শিকার! ৫০ জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

নিখোঁজ রুশ বিমানও দুর্ঘটনার শিকার! ৫০ জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

নিখোঁজ রুশ বিমানও দুর্ঘটনার শিকার! ৫০ জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ জুলাই : মাঝ আকাশেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ৫০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান! যার গন্তব্য় ছিল রাশিয়ার আমুর প্রদেশের চিন সীমান্তবর্তী শহর টিন্ডা। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই খবর।


রুশ সংবাদ সংস্থা তাস সূত্রে খবর, বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন। রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশের টিন্ডা শহরে যাচ্ছিল সেটি। যা চিন সীমান্তবর্তী। জানা গিয়েছে, ছয় বিমানকর্মী-সহ প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। মাঝ আকাশেই হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু চেষ্টা করেও বিমানটির কোনও খোঁজ মেলেনি। তারপর সেটি খোঁজার জন্য় একটি হেলিকপ্টার পাঠানো হয়। খানিক পরে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। যা দেখে তদন্তকারীরা ৫০ জনেরই মৃত্যুর আশঙ্কা করছেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha