Monday, August 24, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দেবেন জি-৭ সম্মেলনেও

কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দেবেন জি-৭ সম্মেলনেও

কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দেবেন জি-৭ সম্মেলনেও

পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে এটিই প্রথম বিদেশ সফর মোদীর। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে কানাডায় যাবেন তিনি। পরে সেখান থেকে যাবেন দক্ষিণ-পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়ায়। কানাডায় জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ভারত এবং কানাডার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের মাঝে প্রধানমন্ত্রীর এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বিদেশ সফর শুরুর সময় রবিবার প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে আগামী কয়েক দিনে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সাইপ্রাসে পৌঁছে সে দেশের প্রেসিডেন্ট ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। এ ছাড়া অন্য বিশিষ্টজনেদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। মোদী সমাজমাধ্যমে লিখেছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং ইউরোপীয় ইউনিয়নে সাইপ্রাস এক গুরুত্বপূর্ণ সঙ্গী। তাঁর এই সফর ভারতের সঙ্গে সাইপ্রাসের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বন্ধনে আরও মজবুত করবে বলে আশাবাদী মোদী।

সোমবার সাইপ্রাস থেকেই কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা মোদীর। বুধবার পর্যন্ত সেখানে থাকবেন তিনি। প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সম্মেলন বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের গুরুত্বপূর্ণ মঞ্চ বলে মনে করছেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, একই সঙ্গে ‘গ্লোবাল সাউথ’ (দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলিকে এই নামে ডাকা হয়)-এর অগ্রাধিকারের বিষয়গুলিকেও বিস্তারিত ভাবে আলোচনার মঞ্চ পাওয়া যাবে এই সম্মেলনে। কানাডা সফর সংক্রান্ত ওই পোস্টটিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নকেও ট্যাগ করেছেন তিনি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha