Friday, October 2, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ‘হাউথিরা মুসলমানদের শত্রু’, সৌদির সমর্থনে বলছেন ‘লাদেনের বন্ধু’ পাক মৌলবি!

‘হাউথিরা মুসলমানদের শত্রু’, সৌদির সমর্থনে বলছেন ‘লাদেনের বন্ধু’ পাক মৌলবি!

‘হাউথিরা মুসলমানদের শত্রু’, সৌদির সমর্থনে বলছেন ‘লাদেনের বন্ধু’ পাক মৌলবি!

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  অক্টোবর ২ :  সৌদি আরবের সঙ্গে ভয়ংকর যুদ্ধে লিপ্ত ইয়েমেনের হাউথি বাহিনী। একের পর এক অঞ্চলের দখল নিয়ে চলেছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী। আর এহেন পরিস্থিতিতে বিশেষ বার্তা দিলেন সৌদির সর্বোচ্চ ধর্মগুরু শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। তাঁর বার্তা, ‘হাউথিদের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবলিদানের জন্য প্রস্তুত হন।’ এবার এই ইস্যুতে জোরগলায় সৌদিকে সমর্থন জানালেন ‘লাদেনের বন্ধু’ পাক মৌলবি হাফিজ মহম্মদ তাহির মাহমুদ আশরাফি।


আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের প্রশংসা করেছিলেন বলেই ব্রিটেনের আর্চবিশপ অফ ক্যান্টারবেরির দেওয়া সম্মাননা খোয়াতে হয়েছে। সেই আশরাফি বলছেন, ইরান-সমর্থিত হাউথিদের ‘সন্ত্রাসী’ বলে দেগে তাঁর গর্জন, ”ইসলামের সঙ্গে কোনও সম্পর্ক নেই ওদের।” সেই সঙ্গেই তিনি বলেন, ”ওরা মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার দুঃসাহস দেখিয়েছে—যা এক চরম সীমালঙ্ঘন।”


পাক সংবাদমাধ্যম ‘অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান’-এর প্রতিবেদনের সূত্র অনুসারে জানা যাচ্ছে, এক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আর তাঁর এহেন মন্তব্যের পরই ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে যে, আশরাফি এমন এক অপরাধী গোষ্ঠীর পক্ষে সাফাই গাইছেন, যাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভুক্তভোগীদের ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, আশরাফির ভাই-ই নাকি ওই গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছিলেন।


গত সপ্তাহ থেকে সৌদি আরবে ভয়ংকর হামলা শুরু করেছে হাউথিরা। বাব-আল-মান্দেব প্রণালী ও মোখা বন্দর এখন তাদের নিয়ন্ত্রণে। হরমুজে ঝুঁকি বাড়ায় এই প্রণালীই এখন সৌদির তেল রপ্তানির প্রধান পথ। আপাতত যা বন্ধ। সৌদির একের পর এক শহরে চলছে হামলা। মক্কাতেও বেজে উঠেছে সাইরেন। এই পরিস্থিতিতে সৌদির পাশে দাঁড়ায়নি আমেরিকা। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে আমেরিকার দূতাবাসে মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে হাউথিদের। তারা জানিয়েছে, মার্কিন জাহাজে তারা কোনও হামলা করবে না। ২০২৫ সালের যুদ্ধবিরতি মেনে চলবে তারা। গুরুতর এই পরিস্থিতিতে ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব যদিও তাতে বিশেষ ফল হয়নি।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha