Thursday, September 24, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বিদেশি সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ নিয়ে পাকিস্তানে বিতর্ক

বিদেশি সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ নিয়ে পাকিস্তানে বিতর্ক

বিদেশি সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ নিয়ে পাকিস্তানে বিতর্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর :পাকিস্তান সরকারের নতুন Foreign Media Facilitation Guidelines 2026 নিয়ে দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিদেশি সাংবাদিকদের কাজের পরিধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিদেশি সংবাদমাধ্যম তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিবন্ধন অ্যাক্রেডিটেশন নিতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ইসলামাবাদ, লাহোর করাচির বাইরে রিপোর্টিংয়ের জন্য যাওয়ার আগে সরকারি অনুমোদন নিতে হবে।

বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত পাকিস্তানি সাংবাদিক, কনট্রিবিউটর ফ্রিল্যান্সারদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

আগে থেকে নিবন্ধিত বা অ্যাক্রেডিটেড বিদেশি সাংবাদিকদেরও দেশের অন্যান্য অঞ্চলে সংবাদ, ভিডিও, ডকুমেন্টারি, চলচ্চিত্র বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির জন্য ‘No-Objection Certificate’ নিতে হবে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অস্থিরতা নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Pakistan Federal Union of Journalists (PFUJ) নির্দেশিকাগুলির সমালোচনা করে এগুলিকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত বলে দাবি করেছে।

Committee to Protect Journalists (CPJ)- পাকিস্তান সরকারকে নির্দেশিকাগুলি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। CPJ-এর আফগানিস্তান পাকিস্তান প্রতিনিধি ওয়ালিউল্লাহ রহমানি দাবি করেছেন, নতুন নিয়ম আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীনভাবে রিপোর্টিংয়ের ক্ষেত্রে আরও বিধিনিষেধের সুযোগ তৈরি করবে।

CPJ-এর মতে, পাকিস্তান সরকার PoK- নির্বাচন বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করার কয়েকদিন পর এই নির্দেশিকা চালু করেছে। পরবর্তীতে পাকিস্তানে Al Jazeera- ওয়েবসাইটের অ্যাক্সেসও সীমিত করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha