Wednesday, September 23, 2026
বাড়ি বিশ্ব সংবাদ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন অন্তত ২১ জন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন অন্তত ২১ জন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন অন্তত ২১ জন

কেপ টাউন, ১৪ সেপ্টেম্বর ( হি.স ): দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লিউ-গামকা এবং প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী হাইওয়েতে দুটি মিনিবাস ট্যাক্সি এবং একটি এসইউভি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই বিপত্তি । দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২১ জনের । দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় হাইওয়ের যান চলাচল ।

দুর্ঘটনাস্থলটি কেপ টাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। গাড়ির অতিরিক্ত গতি, অসতর্কভাবে গাড়ি চালানো এবং সিট বেল্ট ব্যবহার না করাই এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে জানা গেছে। রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোট ১১,৪৮৫ হাজার জনের মৃত্যু হয়েছিল, যা ২০২৪ সালের তুলনায় মাত্র পাঁচ শতাংশেরও কম । এই সব দুর্ঘটনায় মৃতদের মধ্যে পথচারীদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha