নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কা সফরে থাকবেন। ৩ দিনের এই সময়ে তিনি শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও কলম্বোতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সকালেই নতুন দিল্লি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হন রাজনাথ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন সকালে দিল্লি বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হন। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে প্রতিরক্ষামন্ত্রী এক্স মাধ্যমে জানান, এই সফরকালে শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। পাশাপাশি, শ্রীলঙ্কায় বসবাসরত প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান