Saturday, September 19, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নেপালের রাসুয়ায় জোরকদমে চলছে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ

নেপালের রাসুয়ায় জোরকদমে চলছে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ

নেপালের রাসুয়ায় জোরকদমে চলছে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ

 



কাঠমান্ডু, সেপ্টেম্বর (হি..): ধ্বংসাত্মক হড়পা বানে ১৩০০-এরও বেশি মানুষের মৃত্যুর কয়েক দিন পর, নেপালের রাসুয়ার বেত্রবতীতে বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের কাজ চলছে জোরকদমে। বেত্রবতীতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত থাকায় বাড়িঘর, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য জরুরি পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত সংযোগ পুনরুদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছেন।

নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপন থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত অন্যান্য পরিকাঠামো পুনরুদ্ধারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। স্থানীয় গ্রামবাসীরাও এই প্রচেষ্টায় অংশ নিচ্ছেন। স্থানীয়রা জানাচ্ছেন, স্কুল, হাসপাতাল এবং পুরো গ্রামে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার কাজ চলছে। সবকিছু ভেসে গেছে। এখনও বহু মানুষ নিখোঁজ। চারটি স্কুল ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পরশু নাগাদ বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হবে; আজই আমরা তার লাগানোর কাজ করছি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha