Saturday, August 29, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পাকিস্তানের পেশোয়ারে নিহত ৪ জঙ্গি

পাকিস্তানের পেশোয়ারে নিহত ৪ জঙ্গি

পাকিস্তানের পেশোয়ারে নিহত ৪ জঙ্গি

ইসলামাবাদ, ২৮ আগস্ট (হি.স.): পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট-এর একটি অভিযানে চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পেশোয়ার অঞ্চলের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের জওয়ানরা মিরাকচোরির মেহর গুল কালে কবরস্থানে গুলির লড়াইয়ে এই চারজনকে নিকেশ করে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাস্থল থেকে তিনটি কালাশনিকভ, একটি পিস্তল, একটি হ্যান্ড গ্রেনেড, সাতটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, নিহত জঙ্গিদের মধ্যে একজন আফগানিস্তানের নানগারহারের সৈয়দ ওয়ালি। তার কাছ থেকে একটি আফগান শরণার্থী কার্ডও উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুমান, সন্দেহভাজন জঙ্গি সৈয়দ ওয়ালি আফগানিস্তান থেকে পাকিস্তানে আসা তিন আত্মঘাতী হামলাকারীর অন্যতম। পুলিশ সূত্রে জানা গেছে, এনকাউন্টারের সময় গুলি চালাতে চালাতে পালিয়ে যায় অন্যান্য সন্দেহভাজন জঙ্গিরা| তাদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha