Wednesday, August 5, 2026
বাড়ি বিশ্ব সংবাদ উৎক্ষেপণের আগেই ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেটে ভয়াবহ বিস্ফোরণ

উৎক্ষেপণের আগেই ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেটে ভয়াবহ বিস্ফোরণ

উৎক্ষেপণের আগেই ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেটে ভয়াবহ বিস্ফোরণ

ফ্লোরিডা, ২৯ মে (হি.স.): আমেরিকার ধনকুবের জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণের আগেই ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। বৃহস্পতিবার (স্থানীয় সময়) ফ্লোরিডায় ‘হট-ফায়ার টেস্ট’-এর সময় আচমকা প্রযুক্তিগত ত্রুটির জেরে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা লঞ্চপ্যাড। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ব্লু অরিজিন জানিয়েছে, পরীক্ষার সময় একটি ‘অ্যানোম্যালি’ বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। হট-ফায়ার টেস্টে সাধারণত রকেটকে মাটিতে স্থির অবস্থায় রেখে ইঞ্জিন চালানো হয়, যাতে উৎক্ষেপণের আগে সমস্ত সিস্টেম পরীক্ষা করা যায়। কিন্তু পরীক্ষার মাঝেই নিউ গ্লেন রকেটটিতে আচমকা বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরে জেফ বেজোস এক্স হ্যান্ডলে লেখেন, আজ খুব খারাপ একটা দিন। তবে আমরা আবার ঘুরে দাঁড়াব। তবে তিনি জানিয়েছেন, তাঁর সংস্থার সমস্ত কর্মী নিরাপদে রয়েছেন এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় নামা ব্লু অরিজিনের জন্য এটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পুনর্ব্যবহারযোগ্য এই হেভি-লিফট রকেট ভবিষ্যতের চন্দ্র অভিযান ও নাসার আর্টেমিস প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha