Thursday, August 6, 2026
বাড়ি বিশ্ব সংবাদ প্রধানমন্ত্রীর সংসদে উপস্থিতির আশ্বাসে কাটল অচলাবস্থা, স্বাভাবিক নেপাল সংসদ

প্রধানমন্ত্রীর সংসদে উপস্থিতির আশ্বাসে কাটল অচলাবস্থা, স্বাভাবিক নেপাল সংসদ

প্রধানমন্ত্রীর সংসদে উপস্থিতির আশ্বাসে কাটল অচলাবস্থা, স্বাভাবিক নেপাল সংসদ

কাঠমান্ডু, ২৭ মে (হি.স.) : এক সপ্তাহের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সংসদে উপস্থিত হবেন বলে আশ্বাস দিল শাসকদল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি (আরএসপি)। প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবিতে বিরোধীদের লাগাতার বিক্ষোভ ও সংসদে অচলাবস্থার মধ্যেই বুধবার এই আশ্বাস দেওয়া হয়।

বুধবার প্রতিনিধি সভার দ্বিতীয় বৈঠকে আরএসপি-র প্রধান সচেতক কবীন্দ্র বুরলাকোটি বলেন, “এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর উপস্থিতির ফলে সংসদ স্বাভাবিকভাবে চলার পরিবেশ তৈরি হবে।”

অন্যদিকে, বিরোধী দল ইউএমএল-এর উপনেত্রী পদ্মা আরিয়াল অভিযোগ করেন, স্পিকারের সভাপতিত্বে হওয়া কার্যব্যবস্থা পরামর্শ কমিটির বৈঠকে ঐকমত্য গড়ে উঠলেও সরকারপক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “সংসদ সরকারের প্রশংসা করার মঞ্চ নয়। সরকারকে জবাবদিহির মধ্যে রাখার দায়িত্ব বিরোধীরা পালন করেছে।”

বিরোধী শিবিরের আরও কয়েকজন সাংসদ প্রধানমন্ত্রীর সংসদে উপস্থিতি নিয়ে স্পিকারের স্পষ্ট রুলিং দাবি করেন। এরপর স্পিকার ডিপি আরিয়াল সাংসদদের উদ্দেশে সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর আবেদন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে আরএসপি-র পক্ষ থেকে ইতিমধ্যেই তথ্য জানানো হয়েছে।

স্পিকারের আবেদনের পর বিরোধী সাংসদরা বিক্ষোভ প্রত্যাহার করেন এবং পরে সংসদে উত্থাপিত বিল নিয়ে আলোচনায় অংশ নেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha