Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরানের সামরিক বাহিনী ধ্বংস, তাঁদের নৌবাহিনী জলের নিচে : ট্রাম্প

ইরানের সামরিক বাহিনী ধ্বংস, তাঁদের নৌবাহিনী জলের নিচে : ট্রাম্প

ইরানের সামরিক বাহিনী ধ্বংস, তাঁদের নৌবাহিনী জলের নিচে : ট্রাম্প

ওয়াশিংটন, ১৩ এপ্রিল (হি.স.): ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে, তাঁদের নৌবাহিনী জলের নিচে। এমনই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমি বলব এটি ভালোভাবে কার্যকর আছে। তাঁদের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের পুরো নৌবাহিনী জলের নিচে। ১৫৮টি জাহাজ উধাও। তাঁদের নৌবাহিনী নেই। তাঁদের বেশিরভাগ মাইন ফেলার জাহাজও নেই। আগামীকাল সকাল ১০টা থেকে আমাদের অবরোধ কার্যকর হতে যাচ্ছে।"

ট্রাম্প বলেন, "অন্যান্য দেশগুলো কাজ করছে, যাতে ইরান তেল বিক্রি করতে না পারে এবং এটি খুব কার্যকর হবে। অনেক নৌকা আমাদের দেশের দিকে তেল ভর্তি করে নিয়ে যাওয়ার জন্য আসছে। তাই তাঁরা হরমুজ প্রণালী দিয়ে যাবে না। শেষ পর্যন্ত, এর সমাধান করা হবে। রাশিয়া এবং সৌদি আরবের মিলিত পরিমাণের চেয়েও আমাদের কাছে বেশি তেল আছে। যা ঘটছে তা হলো, নৌকাগুলো এখানে এসে তেল ভর্তি করছে। আমাদের হরমুজ দিয়ে যাওয়ার দরকার নেই।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha