Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ এবার লক্ষ্য মঙ্গলগ্রহ, আর্টেমিস ২-এর সাফল্যে বললেন ট্রাম্প

এবার লক্ষ্য মঙ্গলগ্রহ, আর্টেমিস ২-এর সাফল্যে বললেন ট্রাম্প

এবার লক্ষ্য মঙ্গলগ্রহ, আর্টেমিস ২-এর সাফল্যে বললেন ট্রাম্প

ক্যালিফোর্নিয়া, ১১ এপ্রিল (হি.স.): ‘আর্টেমিস ২ মিশনের সাফল্যে খুশি প্রকাশ করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সফল চন্দ্রাভিযানের পর নাসার মহাকাশচারীরা পৃথিবীতে অবতরণ করতেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁদের শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেই সঙ্গে বেঁধে দিয়েছেন নতুন লক্ষ্যও। ট্রাম্প লিখেছেন, ‘‘আর্টেমিস ২-এর এই অসাধারণ এবং অত্যন্ত মেধাবী সদস্যদের অভিনন্দন। সমগ্র সফরটি দুর্দান্ত ছিল। অবতরণও হয়েছে নিখুঁত। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে এটা আমার কাছে খুব গর্বের একটা দিন। হোয়াইট হাউসে আপনাদের সকলের সঙ্গে শীঘ্রই দেখা হবে। আমরা এই কাজটা আবার করব এবং তার পর আমাদের পরবর্তী লক্ষ্য মঙ্গলগ্রহ!’’ চাঁদে মানুষ পাঠানোর অভিযান শেষ করার পর মঙ্গলে আমেরিকা যে মনোনিবেশ করবে, সেটা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, সফল চন্দ্রাভিযান সেরে নাসার চার মহাকাশচারী পৃথিবীতে ফিরেছেন নির্বিঘ্নেই। ১০ দিন পর মহাকাশে কাটানোর পর শনিবার সকালে (ভারতীয় সময়) নাসার মহাকাশচারীরা পৃথিবীতে অবতরণ করেছেন। দক্ষিণ ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নির্বিঘ্নেই নেমেছে ক্যাপসুল। নাসার এই চন্দ্রাভিযানের নাম ‘আর্টেমিস ২’। ২০২৮ সালে এই অভিযানের তৃতীয় পর্যায়ে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha