Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম ১০০ ডলারের নীচে

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম ১০০ ডলারের নীচে

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম ১০০ ডলারের নীচে

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামে ফের পতন দেখা গেল। বুধবার সকালে তেলের দাম ১০০ ডলার প্রতি ব্যারেলের নীচে নেমে আসে।

ভারতীয় সময় অনুযায়ী সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুড -এর দাম ছিল প্রতি ব্যারেল ৯৯.১৭ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) কাঁচা তেল লেনদেন হচ্ছিল ৮৮.৫১ ডলার দরে। আগের দিন ব্রেন্ট ক্রুড বন্ধ হয়েছিল ১০৪.৪৯ ডলার এবং ডব্লিউটিআই ছিল ৯২.৩৫ ডলার প্রতি ব্যারেল। দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুড প্রায় ৬ শতাংশ কমে ৯৯.৮৩ ডলারে খোলে। পরে তা নেমে যায় ৯৭.১৮ ডলারে। যদিও সাময়িকভাবে বেড়ে ১০০.০৩ ডলারে পৌঁছালেও, আবার দ্রুত ১০০ ডলারের নীচে নেমে আসে। সকাল পর্যন্ত ব্রেন্টে মোট প্রায় ৫.১১ শতাংশ পতন দেখা গেছে।

একইভাবে ডব্লিউটিআই কাঁচা তেলের দামও ৫ শতাংশের বেশি কমেছে। দিনের শুরুতে ৮৮.৫৩ ডলার থেকে নেমে তা ৮৬.৭২ ডলারে পৌঁছয়। পরে সামান্য বাড়লেও আবার ৮৮.৫১ ডলারে স্থির হয়। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনাই এই দামের পতনের মূল কারণ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha