Saturday, August 8, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরানে কান্নার রোল, সর্বোচ্চ নেতার মৃত্যুতে একাধিক শহরে শোকের আবহ

ইরানে কান্নার রোল, সর্বোচ্চ নেতার মৃত্যুতে একাধিক শহরে শোকের আবহ

ইরানে কান্নার রোল, সর্বোচ্চ নেতার মৃত্যুতে একাধিক শহরে শোকের আবহ

তেহরান, ১ মার্চ (হি.স.): ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের মৃত্যুসংবাদ নিশ্চিত হতেই তেহরানে শোকের আবহ। রাস্তায় নেমে পড়েছেন অনেকে। কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা। কয়েক জনকে খামেনেইয়ের ছবি হাতে কাঁদতে দেখা গিয়েছে। তেহরান-সহ একাধিক শহরে রাস্তায় জমায়েত করেন বহু মানুষ।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায়। খামেনেইয়ের মৃত্যুতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে ইরানে। প্রত্যাঘাত শুরু করেছে ইরান, ইজরায়েলি বাহিনীর সদর দফতরে হামলা চালানো হয়েছে। খামেনেইয়ের মৃত্যুতে শোক জানাতে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজারে মানুষ জড়ো হন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha