Monday, August 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আধঘণ্টায় ইসলাম-হাদি-গণতন্ত্রের কথা, ভারসাম্যের ভাষণে তারেক বললেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’

আধঘণ্টায় ইসলাম-হাদি-গণতন্ত্রের কথা, ভারসাম্যের ভাষণে তারেক বললেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’

আধঘণ্টায় ইসলাম-হাদি-গণতন্ত্রের কথা, ভারসাম্যের ভাষণে তারেক বললেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৫ ডিসেম্বর : দেশের চূড়ান্ত কঠিন সময়ে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আর দেশে ফিরে প্রথম ভাষণেই ভারসাম্য বজায় রাখলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’র অনুষ্ঠানস্থলে আধঘণ্টার ভাষণে তারেক রহমান একাধারে ওসমান হাদি, ইসলাম ধর্ম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার কথা বললেন। বারবার জোর দিলেন নিরাপদ, গণতান্ত্রিক পথে দেশ গঠনের পক্ষে।

এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের পরিস্থিতি সম্পর্কে অবহিত তারেক বললেন, ”আমরা যে ধর্ম, শ্রেণি বা রাজনৈতিক দলের মানুষ হই না কেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শান্তিশৃঙ্খলা ধরে রাখতে হবে, বিশৃঙ্খলা পরিত্যাগ করতে হবে।” মার্কিন সমাজকর্মী মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ এ ড্রিম’-এর সঙ্গে তুলনা করে তারেক আরও বললেন, ”আই হ্যাভ এ প্ল্যান।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha