Wednesday, August 5, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বড়দিনের আগে ফের ভয়াবহ বিস্ফোরণ রাশিয়ায়

বড়দিনের আগে ফের ভয়াবহ বিস্ফোরণ রাশিয়ায়

বড়দিনের আগে ফের ভয়াবহ বিস্ফোরণ রাশিয়ায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৪ ডিসেম্বর : ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বড়দিনের আগে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশ আধিকারিক-সহ তিন জনের। সোমবার মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন রুশ সেনাবাহিনীর এক জেনারেল। জানা গিয়েছে, সেই ঘটনাস্থলের কাছেই বুধবার বিস্ফোরণটি হয়। রুশ সেনাবাহিনীর এক সূত্রের দাবি, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার পুলিশ সূত্রে খবর, বুধবার দক্ষিণ মস্কোর ইয়েলেৎস্কায়া স্ট্রিটের কাছে দুই পুলিশকর্মী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁদের সামনে দিয়ে এক যুবক হেঁটে যান। তাঁকে দেখে কোনও কারণে সন্দেহ হয় দুই পুলিশ আধিকারিকের। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য যুবককে আটক করতে তৎপর হন তাঁরা। তখনই সেখানে ভয়ংকর বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই পুলিশ আধিকারিকের। পাশাপাশি, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha