Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদভারত ভাঙার ডাক দেওয়া অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল দিল্লি

ভারত ভাঙার ডাক দেওয়া অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল দিল্লি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৬ সেপ্টেম্বর।। ‘ভারতকে টুকরো করে দাও’- এমন আহ্বান জানিয়ে একটি বিতর্কিত বার্তা পোস্ট করার পর অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেহলিঙ্গার-ইয়ানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ফেহলিঙ্গারের পোস্টটিকে চিহ্নিত করে এক্স কর্তৃপক্ষকে নির্দেশ দেয় অ্যাকাউন্ট বন্ধ করতে। এরপরই ভারতে সেটি অকার্যকর করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। ফেহলিঙ্গার এক্সে লিখেছিলেন, “আমি ভারতকে ভেঙে এক্সইন্ডিয়া করার আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার মানুষ। আমাদের স্বাধীনতার বন্ধু চাই খালিস্তাননেট।”—এর সঙ্গে তিনি একটি খালিস্তানের মানচিত্রও প্রকাশ করেন। এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার এক্সের পোস্টটির একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে ভারতের একটি বিতর্কিত মানচিত্র। সেখানে ভারতের প্রায় সব অঞ্চলকে পাকিস্তান,বাংলাদেশ এবং ‘খালিস্তানের’ অংশ হিসেবে দেখানো হয়েছে। ফেহলিঙ্গার-ইয়ান ইউক্রেইন, কসোভো, বসনিয়া ও অস্ট্রিয়ার নেটো সদস্যপদ বিষয়ক ‘অস্ট্রিয়ান কমিটি ফর নেটো’র প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি দক্ষিণ বলকান অঞ্চলের আঞ্চলিক অর্থনৈতিক সংহতির জন্য অ্যাকশন গ্রুপের বোর্ড সদস্যও। বিষয়টি নিয়ে অস্ট্রিয়ার সরকারের সঙ্গে আলোচনা হবে কি না—প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “এটিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিনি পাগলাটে মানুষ। কোনও সরকারি পদে নেই।”

এক্সে অর্থনীতিবিদ ফেহলিঙ্গরের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সঞ্চার করেছে। গত জুলাইয়ে নরেন্দ্র মোদী ছিলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি ৪১ বছর পর অস্ট্রিয়া সফর করেন। ভারত ও অস্ট্রিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীর সময়েই মোদী এই ঐতিহাসিক সফরে গিয়েছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য