Wednesday, August 26, 2026
বাড়ি বিশ্ব সংবাদ টাইফুন কাজিকিতে থাইল্যান্ডে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৭

টাইফুন কাজিকিতে থাইল্যান্ডে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৭

টাইফুন কাজিকিতে থাইল্যান্ডে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৯ আগস্ট।। টাইফুন কাজিকির প্রভাবে প্রবল বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে উত্তর থাইল্যান্ডে অন্তত ৫ জন নিহত এবং ৭ জন নিখোঁজ হয়েছে। থাই দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ খবর জানিয়েছে।

সারা সপ্তাহ ধরেই ভারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। টাইফুন কাজিকি গত সোমবার ভিয়েতনামে আঘাত হানে। এতে ৭ জনের মৃত্যু হয়। ১০ হাজারের বেশি বাড়িঘর এবং অফিস পানিতে ডুবে যায় এবং ৮৬ হেক্টর ধানি জমি তলিয়ে যায়। বুধবার টাইফুন কাজিকিতে এই ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে ভিয়েতনাম সরকার। ওদিকে, থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশের উত্তর ও উত্তরপূর্ব ১২ টি প্রদেশে বন্যা ও ভূমিধস হয়েছে। এতে ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষ এবং ১৮০০ বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। থাইল্যান্ডের চিয়াং মাই-য়ে ভূমিধসে ৪ জন নিহত হয়। মায়ে হং সং এলাকায় আরেকজন পানিতে ডুবে যায় বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। চিয়াং মাইয়ে আরও ১৫ জন আহত হয়েছে। ভূমিধসে চাপা পড়ে আরও ৫ জন এবং দুইজন বন্যার পানিতে ভেসে যায়। বৃহস্পতিবারেও ৮ টি প্রদেশে বন্যা অব্যাহত আছে। সেখানে ১৬০০ বাড়িতে প্রায় ৬ হাজার মানুষ এখনও দুর্ভোগে আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। টাইফুন কাজিকি নিয়ে এবছর দ্বিতীয়বারের মতো ধ্বংসযজ্ঞ দেখছে থাইল্যান্ড। এর আগে টাইফুন রেমনেন্টস এ বিপর্যস্ত হয়েছিল দেশটি।

Rajesh Roy
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha