Thursday, August 6, 2026
বাড়ি বিনোদন প্রয়াত পাঁচবারের গ্র্যামি জয়ী কিংবদন্তি শিল্পী ওজি ওসবর্ন

প্রয়াত পাঁচবারের গ্র্যামি জয়ী কিংবদন্তি শিল্পী ওজি ওসবর্ন

প্রয়াত পাঁচবারের গ্র্যামি জয়ী কিংবদন্তি শিল্পী ওজি ওসবর্ন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জুলাই : প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ওজি ওসবর্ন। মঙ্গলবার ব্রিটেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন পারকিনসনের মতো শারীরিক সমস্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

তাঁর মৃত্যুতে পরিবারের তরফে এক শোকবার্তায় জানানো হয়, ‘আজ সকালে আমাদের প্রিয় ওজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছিলেন আমাদের ভালোবাসার মানুষ। আমাদের সবকিছুই তাঁকে ঘিরে ছিল। আপনারা তাঁর আত্মার শান্তি কামনা করবেন ও আমাদের এই শোকের আবহে আমাদের পাশে থাকবেন।’ মাত্র তিন সপ্তাহ আগেই ওজি ওসবর্ন মঞ্চে উঠেছিলেন সহযোদ্ধাদের সঙ্গে। অসুস্থ শরীরেই মঞ্চ মাতিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর কন্ঠে ছিল বরাবরের মতো দৃপ্তি। ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের প্রধান গায়ক ছিলেন ওজি।

নানা শারীরিক সমস্যা তাঁকে থামিয়ে দিতে চেয়েছে বারবার। কিন্তু সমস্ত শারীরিক সমস্যাকে জয় করে তিনি বারবার ফিরে এসেছেন মঞ্চে, গান ও সুরের সঙ্গে। ২০২২ সালে মেরুদণ্ডে একটি বড় অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ হলে তিনি ফের মঞ্চে ফেরেন। ২০২৩ সালে শেষমেশ মঞ্চ থেকে অবসর ঘোষণা করেন তিনি। তবে তারপরেও তিনি থেমে থাকেননি। জীবনের শেষ দিনগুলোতে আবারও তিনি ফিরেছিলেন মঞ্চে। তাঁর হাত ধরে মেটাল ঘরানায় এক নবজাগরণ হয়েছিল। পাঁচবার গ্র্যামি জয়ী শিল্পী ওজি ওসবর্ন শুধুমাত্র একজন শিল্পীই ছিলেন না। তিনি ছিলেন আন্দোলনের মুখ। তাঁর গানেও ফুটে উঠত বিদ্রোহ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha