স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ সেপ্টেম্বর : সম্পূর্ণ চিত্রনাট্য প্রস্তুত
না থাকা
অবস্থাতেই ‘অ্যাভেঞ্জার্স:
ডুমসডে’-র
শুটিং শুরু
হয়েছিল—এমন
খবর প্রকাশ্যে
আসার পর
বিষয়টি নিয়ে
মুখ খুলেছেন
পরিচালক জো
রুশো এবং
অ্যান্থনি রুশো।
পরিচালকদ্বয়
জানিয়েছেন, এটি ছবির নির্মাণে তাঁদের মহড়া ও তাৎক্ষণিক অভিনয়নির্ভর
পদ্ধতির অংশ। এর অর্থ এই
নয় যে মার্ভেলের এই
বহুল প্রতীক্ষিত ছবিটির কোনও সুস্পষ্ট দিশা নেই।
অ্যাসোসিয়েটেড
প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো
রুশো বলেন, মার্ভেলে ফিরে এসে তাঁরা যখন ছবিটির কাজ শুরু করেন, তখন সম্পূর্ণ চিত্রনাট্য তাঁদের হাতে ছিল না।
তাঁর
কথায়, তাঁরা চিত্রনাট্যকে একটি “জীবন্ত সত্তা” হিসেবে দেখেন। অভিনেতারা চরিত্রে কী নিয়ে আসছেন,
তা দেখার জন্য তাঁরা মহড়া ও তাৎক্ষণিক অভিনয়ের
ওপর নির্ভর করেন। অনেক সময় শুটিংয়ের মাত্র কয়েক দিন বা কয়েক সপ্তাহ
আগে অভিনেতাদের সঙ্গে কাজ শুরু করার সুযোগ পাওয়া যায় বলেও জানান তিনি।
এর
আগে দ্যর্যাপ জানিয়েছিল, চিত্রনাট্য নিয়ে এই অনিশ্চয়তার পেছনে
অন্যতম কারণ ছিল মার্ভেলের জোনাথন মেজরসকে ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। মেজরসের বিরুদ্ধে পারিবারিক হিংসার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে সরিয়ে
দেওয়া হয়। তিনি আগে ‘ক্যাং দ্য কনকারার’ চরিত্রে অভিনয় করছিলেন।
এরপর
‘অ্যাভেঞ্জার্স: দ্য ক্যাং ডাইনেস্টি’ প্রকল্পটি বাতিল হয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হিসেবে নতুনভাবে এগোয় এবং রুশো ভাইরা আবার পরিচালনায় ফিরে আসেন। এর আগে তাঁরা
‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পরিচালনা করেছিলেন।
ছবিটির
অন্যতম বড় আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস ইভান্সের
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রত্যাবর্তন। ক্রিস ইভান্স আবার ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় ফিরছেন। অন্যদিকে রবার্ট ডাউনি জুনিয়র এবার টনি স্টার্ক হিসেবে নয়, ছবির প্রধান প্রতিপক্ষ ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করছেন।
ছবিটির রিশুটের কাজ এখনও চলছে বলে জানা গেছে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ২০২৬ সালের ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান