Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য ৬ জুয়াড়ি আটক

৬ জুয়াড়ি আটক

৬ জুয়াড়ি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : খবর প্রকাশের পর অভিযানে নেমে রাজধানীর চন্দ্রপুর এবং মোটরস্ট্যান্ড থেকে ছয়জন জুয়াড়ি আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা সহ বেশ কিছু সরঞ্জাম আটক করা হয়েছে। উল্লেখ্য, প্রতিদিন দুপুরে প্রকাশ্যে তীর জোয়ার আসরে দূষিত রাজধানীর চন্দ্রপুর এলাকা।

 দীর্ঘদিন ধরে পূর্ব থানার অন্তর্গত চন্দ্রপুর বিভিন্ন অলিগলিতে চলছে জোয়ার আসর। এলাকাবাসী বহুবার বাধা দিতে গেলে ষ্পষ্ট জানিয়ে দেয় তাদের নেটওয়ার্ক একেবারে উপরমহল পর্যন্ত। সোমবার সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে এলাকায় গেলে জুয়াড়িরা সংবাদ মাধ্যমের কেমেরা দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়। শুধু মাত্র জুয়ার ক্ষেত্রে নয়, এলাকায় নেশার রমরমা বাণিজ্য গড়ে তুলেছে তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha