স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর : সঠিক সময়ে রোগীর চিকিৎসা হয়নি বলে অভিযোগ তুলে স্বাস্থ্য কর্মীদের মারধর করলো কৈলাসহর স্থিত আরজিএম হাসপাতালে। এই অভিযোগ সাব ডিভিশনাল মেডিকেল অফিসারের। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার মাহির আলী নামে একজন শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তার পরিবার। কর্তব্যরত চিকিৎসক চিরঞ্জীব দেব যথারীতি রোগীকে হাসপাতালে ভর্তি করান।
কিন্তু
সঠিক সময়ে চিকিৎসা মিলছে না বলে অভিযোগ
তুলে দলবল দেখে আনে হাসপাতালে রোগীর পরিবার। উত্তেজিত দলবল হাসপাতালে এসেই তান্ডব লীলা চালাতে শুরু করে। কর্তব্যরত চিকিৎসকের কক্ষে প্রবেশ করার চেষ্টা করেন। তখন বাধা দেন অন্যান্য স্বাস্থ্যকর্মী ও সিকিউরিটি গার্ড।
তখন তাদের উপর চড়াও হয় দলবল। স্বাস্থ্য কর্মীদের মারধর করে তারা। এতে গুরুতর আহত হন কয়জন স্বাস্থ্যকর্মী।
খবর দেওয়া হয় কৈলাসহর থানার পুলিশকে। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান মহকুমা স্বাস্থ্য আধিকারিক দ্বীপায়ন রায়। এই ঘটনায় অভিযুক্তদের
গ্রেপ্তারের দাবি উঠেছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের
পক্ষ থেকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান