স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২২ সেপ্টেম্বর : সন্ধ্যা নামলেই বিদ্যুৎ
বিভ্রাট, অন্ধকারে
ডুবে যাচ্ছে
সালেমা বিদ্যুৎ
উপকেন্দ্রের আওতাধীন
বিস্তীর্ণ এলাকা।
প্রতিদিনের এই
ভোগান্তিতে কার্যত
নাজেহাল সাধারণ
মানুষ। দীর্ঘদিন
ধরে সন্ধ্যার
পর বিদ্যুৎ
পরিষেবা নিয়ে
অভিযোগ থাকলেও
সমস্যার স্থায়ী
সমাধান না
হওয়ায় ক্ষোভ
বাড়ছে স্থানীয়
বাসিন্দাদের মধ্যে।
স্থানীয়দের অভিযোগ,
দিনের পর
দিন সন্ধ্যার
পর বিদ্যুৎ
চলে যাওয়ার
ঘটনা ঘটছে।
কখনও দীর্ঘ
সময় ধরে
বিদ্যুৎ পরিষেবা
বন্ধ থাকছে,
আবার কখনও
বিদ্যুৎ এলেও
কিছুক্ষণের মধ্যেই
ফের বিভ্রাট
দেখা দিচ্ছে।
ফলে পড়ুয়াদের
পড়াশোনা থেকে
শুরু করে
ব্যবসা-বাণিজ্য
ও দৈনন্দিন
কাজকর্ম—সব ক্ষেত্রেই
সমস্যায় পড়তে
হচ্ছে সাধারণ
মানুষকে। এই
পরিস্থিতির মধ্যেই
এবার বিদ্যুৎ
উপকেন্দ্রের অফিসে
কর্মীদের মদ্যপানের
আসর বসার
অভিযোগ ঘিরে
নতুন করে
প্রশ্ন উঠেছে।
স্থানীয় কয়েকজনের
দাবি, বিদ্যুৎ
বিভ্রাটের কারণ
জানতে তারা
সালেমা বিদ্যুৎ
উপকেন্দ্রের অফিসে
যান। সেখানে
কর্মীদের পাশাপাশি
একজন সিনিয়র
ম্যানেজারকেও উপস্থিত
দেখতে পান।
তাদের অভিযোগ,
অফিসের ভিতরে
কয়েকজনকে মদ্যপানের
আসরে বসে
থাকতে দেখা
যায়।
স্থানীয়দের দেখতে
পেয়ে সেখানে
থাকা কয়েকজন
ব্যক্তি দ্রুত
সেখান থেকে
চলে যান
বলেন তারা।
সাধারণ মানুষের
দাবি, শুধু
আশ্বাস নয়—বিদ্যুৎ পরিষেবার
নিরবচ্ছিন্নতা নিশ্চিত
করতে কার্যকর
পদক্ষেপ চায়।
এখন দেখার
বিষয়, অভিযোগের
পর সংশ্লিষ্ট
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
বিষয়টি কতটা
গুরুত্ব দিয়ে
তদন্ত করে
এবং বিদ্যুৎ
পরিষেবার এই
দীর্ঘদিনের সমস্যার
সমাধানে কী
পদক্ষেপ গ্রহণ
করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান