মস্কো, ১৮ নভেম্বর (হি.স.): দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে রাশিয়ার একটি সামরিক পরিবহণ বিমান ভেঙে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটিতে থাকা ১৯ জনেরই মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি অ্যান্টোনভ এন-১২ সামরিক পরিবহণ বিমান ছিল। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান