Monday, July 27, 2026
বাড়ি জাতীয় সিআরপিএফ সর্বদা দেশের প্রত্যাশা পূরণ করেছে : অমিত শাহ

সিআরপিএফ সর্বদা দেশের প্রত্যাশা পূরণ করেছে : অমিত শাহ

সিআরপিএফ সর্বদা দেশের প্রত্যাশা পূরণ করেছে : অমিত শাহ



নয়াদিল্লি, ২৭ জুলাই (হি..): সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে তিনি জানিয়েছেন, সিআরপিএফ সর্বদা দেশের প্রত্যাশা পূরণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সকালে এক্স মাধ্যমে লিখেছেন, "সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর সদস্য তাঁদের পরিবারের সদস্যদের জানাই শুভেচ্ছা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি লড়াইয়ে জয়ী হয়ে সিআরপিএফ গর্বের অসংখ্য মাইলফলক স্পর্শ করেছে। নকশালবাদ দমন করা হোক কিংবা অটল সাহসিকতার সঙ্গে ভারতের শান্তি অগ্রগতি রক্ষা করাসিআরপিএফ সর্বদা দেশের প্রত্যাশা পূরণ করেছে। কর্তব্য পালনকালে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, সেই বীর যোদ্ধাদের জানাই সশ্রদ্ধ অভিবাদন।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান