Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য শহরে যানজটে আটকে পড়ল তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স, উদাসীন ট্রাফিক দপ্তর

শহরে যানজটে আটকে পড়ল তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স, উদাসীন ট্রাফিক দপ্তর

শহরে যানজটে আটকে পড়ল তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স, উদাসীন ট্রাফিক দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : বুধবার সন্ধ্যায় আগরতলা শহরের আইজিএম চৌমুহনীতে ট্রাফিক জ্যামে আটকে পড়ল একসাথে তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স। গত কয়েক মাস ধরে আগরতলা শহরের ট্রাফিক জ্যাম চরম আকার ধারণ করছে। অথচ, কতিপয় নিষ্কর্মা ট্রাফিক কর্মীদের চরম ব্যর্থতা নিয়ে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না সরকার। ৩০ মিনিটের রাস্তা যেতে পথচারীদের দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে।

এক প্রকার ভাবে নাজেহাল অবস্থা পথচারীদের। বিশেষ করে রাজধানীর শংকর চৌমুহনি থেকে কের চৌমুহনি, নাগেরজলা থেকে মেলার মাঠ, পোস্ট অফিস চৌমুহনি থেকে কামান চৌমুহনী এবং মোটর স্ট্যান্ড এলাকা। সকাল থেকে ময়দানে ট্রাফিক কর্মীরা থাকলেও শুধুমাত্র পকেট ভারি করার জন্য জরিমানা আদায়ের ব্যস্ত তারা। বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে শুধুমাত্র জরিমানায় আদায় করেন। সাধারণ মানুষকে পরিষেবা দিতে তাদের কোনরকম দায়িত্ব বোধ নেই।

 আবার মন্ত্রী মিনিস্টারের গাড়ি দেখলে তাদের দায়িত্ব যেন তিনগুণ বেড়ে যায়। তখন রাস্তার অন্যান্য গাড়ি দাঁড় করিয়ে মন্ত্রী মিনিস্টার ও প্রশাসনিক আধিকারিকদের লাল বাতির গাড়ি যেতে দেয়। যা এক প্রকার ভাবে চরম ব্যর্থতা এবং উদাসীনতা বললেও কম হবে। দীর্ঘদিন ধরে শহরের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মীদের চূড়ান্ত অবহেলা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। শহরে যানজট নিয়ন্ত্রণে পুরোপুরি ভাবে অপদার্থতার ভূমিকা পালন করছে তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha