Friday, August 28, 2026
বাড়ি খেলা শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র বিপুল অর্থ অনুমোদন করেছে : মনসুখ মান্ডভিয়া

শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র বিপুল অর্থ অনুমোদন করেছে : মনসুখ মান্ডভিয়া

শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র বিপুল অর্থ অনুমোদন করেছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি..): দেশে শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র বিপুল অর্থ অনুমোদন করেছে। জানালেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। তিনি জানিয়েছেন, সারা দেশে একটি শক্তিশালী ক্রীড়া পরিকাঠামো পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ৩৬,০০০ কোটি টাকা অনুমোদন করেছে।

আইআইটি গান্ধীনগরের (পালাজ) ‘খেলো ইন্ডিয়া ডায়ালগচলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডঃ মান্ডভিয়া জোর দিয়ে বলেন, এই অর্থ ক্রীড়া একাডেমি স্থাপন, প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং পরিকাঠামো শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে। এর ফলে গ্রামীণ শহুরেউভয় এলাকার প্রতিভাবান ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খেলাধুলায় যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে দেশজুড়ে একটি কর্মসূচি চলছে, যাবিকশিত ভারত’-এর স্বপ্নকে প্রতিফলিত করে।

 



Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha