Wednesday, September 30, 2026
বাড়ি খেলা লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

 



সেভিয়া, ৩০ সেপ্টেম্বর (হি.স.): লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।  সেভিয়ায় মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামাল স্পেনকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন দিওন বেলিয়ো। কিছুক্ষণ পরই স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পুবিল। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। বদলি নেমে শেষ দিকে দলের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস।

এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৪০ ম্যাচে নিয়ে গেল স্পেন। তারা পেয়েছে ৩১ জয় ও ৯ ড্র। এর সবশেষ ৯টিতেই জয় পেল স্পেন।আর এই জয়ের পর 'এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন।গ্রুপের অন্য ম্যাচে চেকিয়াকে ২-০ গোলে হারিয়ে ইংল্যান্ড

৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে। সমান পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া। চেকিয়া এখনও পয়েন্ট পায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha