কলকাতা,
১ অক্টোবর
(হি.স.)
: বৃহস্পতিবার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৪-৩ গোলের এক রোমাঞ্চকর জয়ের পর ভারত ২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের হকি ফাইনালে উঠেছে।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর হরমনপ্রীত সিং ও তার দল খেলার গতি কমিয়ে দেয়,
ফলে পাকিস্তান লড়াইয়ে ফিরে এসে স্কোর ৩-৩ এ সমতায় আনে।তবে,
খেলা শেষ হওয়ার মাত্র ৪৯ সেকেন্ড আগে অভিষেক গোল করে ভারতকে ফাইনালে পৌঁছে দেন। ভারতের হয়ে গোল গুলি করেছেন হরমনপ্রীত সিং
(২টি),
সুখজিৎ সিং
(১টি)
এবং অভিষেক
(১টি)।
ফাইনালে ভারত এখন মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। ১৯৯৮ সালের পর এই প্রথমবার ভারতের পুরুষ ও মহিলা হকি দল উভয়ই এশিয়ান গেমসের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান