Saturday, October 3, 2026
বাড়ি রাজ্য রাজ্যে অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

রাজ্যে অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

রাজ্যে অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর : সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনজীবন ও জনসেবাকে সামনে রেখে দেশজুড়ে আয়োজিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যেও এই কর্মসূচি নেওয়া হয়েছে।

শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান‌্যরা। বৈঠকের সিদ্ধান্ত হয় পশ্চিম জেলার অনুষ্ঠানটি উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এদিন সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha