স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : সাব্রুম মহকুমার মনু বাজার থেকে পৌয়াংবাড়ি যাওয়ার একমাত্র প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে। পূর্ত দপ্তর প্রায় পাঁচ কোটি টাকার ব্যয়ে পুনরায় সংস্কার করার উদ্যোগ নিয়েছে। সংস্কার করার বরাত পেয়েছে জোলাইবাড়ি ঠিকাদার জহর সরকার, কিন্তু কাজটি করাচ্ছেন শ্রীনগরের ঠিকাদার সুশান্ত দেবনাথ। রাস্তার কাজ চলার মাঝেই রাস্তার ঢালাই উঠে যাওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পূর্ব টাক্কাতুলসীর জনসাধারণ।
দীর্ঘদিনের জনগনের দাবি এবং মুখ্যমন্ত্রী ও বর্তমান সরকারের সদিচ্ছার ফলে সাব্রুম মহকুমার মনু বাজার থেকে পোয়াংবাড়ি যাতায়াতের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির পুনঃনির্মাণের জন্য প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে করছেন সরকার কিন্তু অভিযোগ উঠেছে, যে ঠিকাদার সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের চরম অনিয়ম ও কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার দুর্নীতির আশ্রয় নিয়ে অত্যন্ত নিম্নমানের কাজ করছে। যা স্বচোখে দেখেও নীরব রয়েছে এই কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সাব্রুম পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ দায়িত্বপ্রাপ্তরা। অভিযোগ, তৈরি করা পিচের রাস্তা থেকে হাত দিয়েই অনায়াসে পিচ ঢালাই তুলে ফেলছে ছোট ছোট শিশুরা। অত্যন্ত নিম্নমানের রাস্তার কাজ দেখে হতবাক এলাকাবাসী ও নিত্যদিনের পথ চলতি জনগণ। তাদের অভিযোগ, নামমাত্র কাজ দেখিয়ে সরকারি বরাদ্দের মোটা অংক লুটপাট করা হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত
ইঞ্জিনিয়ার বিবেক দেববর্মা ও ঠিকাদার সংস্থার
এই দায়িত্বজ্ঞানহীন ও নিম্নমানের কাজের
বিরুদ্ধে এবার গণমাধ্যমের সামনে এসে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট দপ্তরের শীত ঘুম ও উদাসীনতা না
কাটলে আগামী দিনে এই রাস্তা নিয়ে
আরো বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এখন দেখার বিষয় পূর্ত দপ্তরের সাতচাঁদ সাব ডিভিশানের ইঞ্জিনিয়ার চিন্টু দেববর্মা এই রাস্তাটি নির্মাণে
বহু অভিযোগ থাকা সত্ত্বেও কি ব্যবস্থা গ্রহণ
করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান